দক্ষিণ সুরমায় মফস্বল হাটবাজারে ক্রেতাসাধারণের ভিড় - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 30 March 2025

দক্ষিণ সুরমায় মফস্বল হাটবাজারে ক্রেতাসাধারণের ভিড়


শরীফ আহমদ : ঈদুল ফিতরের রাতে দক্ষিণ সুরমার উপজেলার বিপণিবিতান ছাড়াও মফস্বল হাটবাজারের দোকানগুলোতে ক্রেতাসাধারণের ভিড় শুরু করেছে। গত দুই বছর মফস্বলের হাটবাজারগুলোতে ঈদের আমেজ দেখা গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। শেষ সময়ে মানুষজন ঈদে কেনাকাটা করতে হাটবাজারের বিপণিবিতান ও শপিং মলে ভিড় করছেন। 


সরেজমিনে দেখা যায়, সিসিকের কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, উপজেলার মফস্বল এলাকা মোগলবাজার, কামালবাজার, জালালপুর বাজার, লালাবাজারে ক্রেতাদের  রাত পর্যন্ত উপচে পড়া  ভিড়। গভীর রাত পর্যন্ত ভিড় চোখে পড়েছে আবার দর্জির দোকানগুলোতেও।  দুই বছর পর ব্যবসায় গতি ফিরে আসায় স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা।  


সিসিকের রেলগেইট ব্যবসায়ী শাপলা ফ্যাশন এর মালিক বলেন, এবার ঈদে বেচাকেনা ভালো আছে। তবে এখন দিনের তুলনায় রাতে ক্রেতারা বেশি আসছেন। আশা করছি শেষ বাজারে পুরোদমে বেচাকেনা শুরু হবে। স্হানীয় 


শপিং করতে আসা গৃহবধূ নাজমা বেগম, শিক্ষার্থী ইয়াসমিন জানান, এবার পছন্দের সবকিছুই মুটামুটি পাওয়া যাচ্ছে স্হানীয় হাটগুলোতে দাম অনেকটা বেশি হলেও পছন্দের শাড়ি ও জামাকাপড় লুঙি কেনা যাচ্ছে। 


দক্ষিণ সুরমা  থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, উপজেলার মফস্বল বাজারের বিপণিবিতানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি রাখছে। পুলিশ মহাসড়কে রয়েছে। কোনো প্রকার সমস্যা যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।


No comments:

Post a Comment

Pages