প্রেস বিজ্ঞপ্তি : সিলেট ইন্টারন্যাশল হিউম্যান রাইট এসোসিয়েশন ইউ'কের উদ্দ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সিসিকের ২৯ নং ওয়ার্ডের ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙণে সামগ্রী বিতরণ করা হয়।
ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির মুতাওয়াল্লী, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন আহমদ এর সভাপতিত্বে ও সমাজসেবী মোক্তার হোসেন এর পরিচালনায়। যুক্তরাজ্য প্রবাসী গুলজার আহমেদ ও আলতাফুর রহমান আনছারের আর্থিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক পরিচালক, সাবেক যুগ্ম সচিব সৈয়দ মাহবুব - ই জামিল।
এসময় উপস্থিত ছিলেন, ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার আলতাজ হোসেন, ছিলেন সমাজকর্মী আমিনুল ইসলাম, বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সদস্য রাসেল আহমদ।
অনুষ্ঠানে সিলেট ইন্টারন্যাশল হিউম্যান রাইট এসোসিয়েশন ইউ'কের পক্ষ থেকে ৫০জন দরিদ্র পরিবারে মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

No comments:
Post a Comment