মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 25 March 2025

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ


নিজস্ব প্রতিবেদক :
৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 


বুধবার (২৬ মার্চ) দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণ শহিদ মিনারে সকালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ ও জাবেদ এমরান প্রমুখ।


No comments:

Post a Comment

Pages