শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা সিলাম জামে মসজিদের সামনে সিলাম স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ভিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিল সিলাম চকের বাজার হয়ে নিজ সিলাম পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে মসজিদের সামনে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সভা ও দোয়া হয়।
সিলাম স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তাজুল ইসলাম জনির সভাপতিত্বে ও ছাত্রনেতা আবু ছালেহ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোতাকাব্বের ফাহাদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলাম জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।
আরো বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন প্রমুখ।
সে সময় উপস্থিত ছিলেন, সমাজসেবী শফিকুল ইসলাম, সিলাম জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী সাজ্জাদ মিয়া কাপ্তান, সিলাম ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার শফিকুল হক, সিলাম স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার শুভাকাঙ্খী ও সমাজসেবী সুমনুল কবির, সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন সুজন, সাধারণ সম্পাদক মো. সুহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবলু,
সাংগঠনিক সম্পাদক আদিল হোসেন লিমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজ খান ইমন, অর্থ সম্পাদক আজহারুল ইসলাম হামজা, দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, শিক্ষা প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মারকাজুল ইসলাম, প্রবাস বিষয়ক সম্পাদক মো. নাজমুল ইসলাম রাহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সানোয়ার বক্ত রাহিন, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ জুয়েল, নির্বাহী সদস্য নজরুল ইসলাম।


No comments:
Post a Comment