সময় ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকাডুবে নারী ও শিশুসহ নিহত হয়েছেন চারজন। একই ঘটনায় আরও ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মদনাকান্দি গ্রামের সুমন সরকারের ট্রলারে প্রতি শনিবার আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন মধ্যনগরে হাটবারে নিয়ে যাওয়া আসা করেন।
শনিবার (২৯ মার্চ) রাত ৯ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে যাত্রীবাহি নৌকাটি মধ্যনগর থেকে অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের দুর্গাপুর গ্রামে আসার পথে হেরা কান্দি গ্রামের নদীর বাঁক ঘুরতে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন।
মধ্যনগর উপজেলার সাপ্তাহিক হাট বাজারে জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন যাওয়া আসা করে। মধ্যনগর থেকে বাজার করে ফেরার পথে হেরাকান্দি গ্রামের বৌলাই নদীর মোড়ে বাঁক ঘুরার সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ট্রলারে প্রায় ৫০-৬০ জনের মতো যাত্রী ছিল। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামালসহ ৪ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার বেহেলি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবতী (৫০), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের কল্পনা সরকার (৫০), কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬), কল্পনার দেবরের মেয়ে অজ্ঞাত।
এছাড়াও হাতনি গ্রামের নিরদ সরকারের শিশু ছেলে নিরব সরকার (১০) মুমূর্ষু অবস্থায় জামালগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করেন।
বেহেলী ইউপি সদস্য দেবাশীষ সরকার জানান, মধ্যনগর থেকে যাত্রী বোঝাই নৌকাটি বেহেলি আসার পথে হেরাকান্দি গ্রামের পাশে বাঁক ঘুরার সময় নৌকাডুবির খবর পাই। এতে ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

No comments:
Post a Comment