নিকাব বিতর্কে চাকরি হারালেন চ্যানেল আই'র প্রযোজক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 19 January 2025

নিকাব বিতর্কে চাকরি হারালেন চ্যানেল আই'র প্রযোজক


সময় ডেস্ক :
টকশো অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিকে নিকাব পরে টকশোতে অংশগ্রহণ করা যাবে- এমন কথা বলে বিতর্কের মুখে পড়া সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে অব্যাহতি দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।


রোববার (১৯ জানুয়ারি) বিকেলে চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) আকা রেজা গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার বক্তব্য ‘চ্যানেল আই’ এর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সাথে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আই এর নীতি ও চর্চার পরিপন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে ‘চ্যানেল আই’ এর সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।


রোববার অপরাহ্নের মধ্যে অনুষ্ঠান সংক্রান্ত সকল কাগজপত্র ও ডকুমেন্ট প্রোগামের জেনারেল ম্যানেজারের কাছে হস্তান্তর করার জন্য আপনাকে নির্দেশনা প্রদান করা হলো।


No comments:

Post a Comment

Pages