ডিবি পুলিশের গুলিতে যুবদল নেতার মৃত্যু, ঘাতক গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 3 January 2025

ডিবি পুলিশের গুলিতে যুবদল নেতার মৃত্যু, ঘাতক গ্রেফতার


সময় ডেস্ক :
নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যায় তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে ঢাকা বিমানবন্দরে নিজ কর্মস্থল থেকে কনককে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির।


তিনি বলেন, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনক। আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।


উল্লেখ্য, ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করেন বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন।


এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখা গেছে বলে অভিযোগ করেছিলেন। গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল। এরপর কনককে ক্লোজড করা হয়।


গত ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে থাকেন কনক। এ ঘটনার দুই বছর পর গত বছরের ২১ অক্টোবর মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামি করা হয় তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক ৫ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে।


No comments:

Post a Comment

Pages