সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার সিলাম শাহ্ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালমা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রেজভা খাতুন চৌধুরী, শুভ্রা রাণী দেশ মূখ্য, নুসরাত মাহবুব, সাদেকা বেগম প্রমুখ।
পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেন।
সভার শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. ফারদিন আহমদ।

No comments:
Post a Comment