দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 16 December 2024

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন


সময় ডেস্ক :
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শানিত করে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাব উদযাপন করেছে মহান বিজয় দিবস।



বিনম্র শ্রদ্ধা ও একাত্তরের বীর শহীদদের স্মরণ করে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলা চত্বর প্রাঙ্গণ শহীদ মিনারে প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক শরিফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ মো. আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, সদস্য শেখ জাবেদ আহমদ এমরান সহ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।



পরে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও বিজয় মেলাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।


 


No comments:

Post a Comment

Pages