মেধাবৃত্তিতে প্রথমস্থান অর্জন করেছে সাংবাদিক পুত্র সেজান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 7 December 2024

মেধাবৃত্তিতে প্রথমস্থান অর্জন করেছে সাংবাদিক পুত্র সেজান


সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার প্রগতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রগতি মেধাবৃত্তি-২০২৪ সালের পরীক্ষায় প্রথমস্থান অর্জন করেছে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তাওহীদ আহমদ সেজান।


সে দৈনিক সিলেটের ডাক এর স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ ও গৃহিণী সেলিনা আক্তারের প্রথম পুত্র।


শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় প্রগতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। পরীক্ষায় সিলেটের বিভিন্ন স্কুলের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিকেলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।


প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য্যের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ৩নং তেতলী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান অলি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।


প্রথমস্থান অর্জনকারী তাওহীদ আহমদ সেজান তার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পিতা-মাতা, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাইভেট শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


No comments:

Post a Comment

Pages