সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সাদেক গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 18 December 2024

সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সাদেক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক : সিলেটে সাংবাদিক এটিএম আবু তুরাব হত্যা মামলার আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওছার দস্তগীরকে গ্রেফতার করা হয়েছে। সিলেট নগরে গত ১৯ জুলাই পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম আবু তুরাব।


বুধবার (১৮ ডিসেম্বর) শেরপুর জেলা থেকে সাদেক কাওছার দস্তগীরকে গ্রেফতার করেছে পিবিআই।

 

পিবিআই সিলেট জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান দস্তগীরের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


খালেদ-উজ-জামান বলেন, পিবিআইয়ের একটি টিম পুলিশের সাবেক কর্মকর্তা সাদেক কাওছার দস্তগীরকে নিয়ে সিলেটের দিকে রওয়ানা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।


প্রসঙ্গঃ কোটা সংস্কার আন্দোলন চলাকালে সিলেটে ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। ঘটনার এক মাস পর (১৯ আগস্ট) নিহতের ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।


মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম, উত্তর) সাদেক দস্তগীর কাউছার, উপ-কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়। এর আগে এ মামলায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে পিবিআই।


No comments:

Post a Comment

Pages