ফরিদপুরে দুই শতাধিক লগি-বৈঠাসহ এক মাতব্বর আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 18 November 2026

ফরিদপুরে দুই শতাধিক লগি-বৈঠাসহ এক মাতব্বর আটক


সময় ডেস্ক : :
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করেছে পুলিশ।


বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আয়োজনের খবর ছড়িয়ে পড়ার পর ওই মিছিলে হামলার উদ্দেশ্যে লগি-বৈঠা মজুত করা হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। 


পরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।


নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


No comments:

Post a Comment

Pages