রোববার সৌদিসহ মধ্যপ্রাচ্যে ও সোমবার বাংলাদেশে ঈদ! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 22 May 2020

রোববার সৌদিসহ মধ্যপ্রাচ্যে ও সোমবার বাংলাদেশে ঈদ!

রোববার সৌদিসহ মধ্যপ্রাচ্যে ও সোমবার বাংলাদেশে ঈদ!
জীবন ও ধর্ম ডেস্ক : শুক্রবার (২২ মে) সৌদি আরবে আকাশের কোথাও  ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শুক্রবার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।
 

সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। শুক্রবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত রোববার ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে।

সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

এদিকে, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের কয়েক দেশে ঈদ উদযাপনের পর দিন বাংলাদেশে ঈদ পালন করা হয়ে থাকে। সে কারনে সোমবার (২৫ মে) বাংলাদেশে ঈদ উদযাপন হতে পারে।

No comments:

Post a Comment

Pages