প্রিয় পাঠকদের ঈদ শুভেচ্ছা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 22 May 2020

প্রিয় পাঠকদের ঈদ শুভেচ্ছা

প্রিয় পাঠকদের ঈদ শুভেচ্ছা
বিজ্ঞপ্তি : 'রমজানের ওই রোজার শেষে এলো খুঁশির ঈদ।' জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাগুলো এ বছরের ঈদের জন্য যথার্থ নয়। ২০২০ সালের ঈদ উৎসব ও আনন্দকে ম্লান করে দিয়েছে করোনাভাইরাসনামক অদৃশ্য দানব। বাংলাদেশসহ বিশ্বে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবার আমেজহীনভাবে পালিত হবে। বিশ্ব মুসলমানদের কাছে ইতিহাস হয়ে থাকবে এ বছরের ঈদ।

প্রিয় পাঠকদের ঈদ শুভেচ্ছা
আমরা আশা করি, অতি শীঘ্রই কারোনানামক রাহুর কবল থেকে আমাদের সোনার বাংলা ও বহির্বিশ্ব মুক্তি পাবে ইনশাল্লাহ। দৃঢ় বিশ্বাস, প্রত্যেকে নিজের, পরিবাবের ও দেশের জন্য করোনার বিধি নিষেধ মেনে চলবেন। আপনি/আমি বাঁচলে বাঁচবে প্রিয় স্বদেশ।

প্রিয় পাঠকদের ঈদ শুভেচ্ছা
করোনার মহাযজ্ঞের এই দিনে সময় আমাদের পরিবারের সকল সদস্য, দেশ-বিদেশের সম্মানিত পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা, পরামর্শদাতা ও পৃষ্ঠপোষক কে জানাই ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।

সম্পাদক-




No comments:

Post a Comment

Pages