শেখ হাসিনা বিজয় দিবসের দিনে দেশে ফিরতে চান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 24 November 2026

শেখ হাসিনা বিজয় দিবসের দিনে দেশে ফিরতে চান


সময় ডেস্ক : :
ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। ভারতে বসেই আইনজীবী মারফত তিনি ঢাকার সঙ্গে যোগাযোগ করেছেন এবং পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন।


এ বার স্বদেশে প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখও জানিয়ে দিলেন তিনি। 


মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে হাসিনার মুখপাত্র জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেত্রী। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠার আবহে এই প্রথম হাসিনা দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানালেন।


প্রসঙ্গত, বাংলাদেশে ১৬ ডিসেম্বর তারিখটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ১৯৭১ সালের ওই দিন ন’মাসের মুক্তিযুদ্ধের অবসানে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। দিনটি বাংলাদেশে ‘বিজয় দিবস’ হিসেবে পালিত হয়।

সূত্র : আনন্দবাজার


No comments:

Post a Comment

Pages