ভারতের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে ড. ইউনূসের শোক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 27 December 2024

ভারতের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে ড. ইউনূসের শোক


সময় ডেস্ক :
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


শুক্রবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেন তিনি।


শোক বার্তায় ড. মনমোহনকে সিং একজন নম্র ব্যক্তি, একজন দূরদর্শী নেতা, একজন রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন ড. ইউনূস। তিনি ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন। 


প্রধান উপদেষ্টা বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।


ড. ইউনূস বলেন, মনমোহন সিংয়ের নেতৃত্ব শুধু ভারতের ভবিষ্যৎই গঠন করেনি, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক উপকারী সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করতেও অবদান রেখেছে।


No comments:

Post a Comment

Pages