নাসিম হোসাইন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 1 December 2024

নাসিম হোসাইন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


সময় ডেস্ক :
সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সাবেক সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেটা মহানগর বিএনপি'র সাবেক সভাপতি মো. নাসিম হোসাইন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১ ডিসেম্বর) বাদ যোহর সিলেট নগরীর কালীঘাটস্থ হযরত শাহ্চট্ট রহ. জামে মসজিদে সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেষক গ্রুপের পক্ষ থেকে মো. নাসিম হোসাইন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং মুসল্লীরা উপস্থিত ছিলেন।


সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির জানান, গ্রুপের সাবেক সভাপতি মো. নাসিম হোসাইন অসুস্থ অবস্থায় সিলেটের মাউন্ট এডোরা ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করছি। প্রেসবিজ্ঞপ্তি


No comments:

Post a Comment

Pages