সোমবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 30 November 2024

সোমবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা


সময় ডেস্ক :
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের সিলেট নগরীর অন্তত ৯টি এলাকায় কয়েকটি এলাকায় জন্য সোমবার(২ ডিসেম্বর) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


শনিবার (৩০ নভেম্বর)  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১১ কেভি সোবহানীঘাট ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফিডারের আওতাধীন মেন্দিবাগ, সোবাহনাীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাস্টঘর, জেলগেট, বন্দররোড, ওসমানী শিশুপার্ক, মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।


No comments:

Post a Comment

Pages