বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ নিহত-৪ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 19 November 2024

বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ নিহত-৪


সময় ডেস্ক :
বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘ‌র্ষে নিমিষেই ঝরলো চারজনের প্রাণ। নিহতরা সকলেই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। তাৎক্ষনিক তাদের পরিচয় মিলেনি।   


মঙ্গ‌লবার (১৯ ন‌ভেম্বর) ভোর স‌া‌ড়ে ৫টার দি‌কে টাঙ্গাইলের জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়কের মধুপু‌র উপ‌জেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।


মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌সেল আহ‌ম্মেদ ব‌লেন, ভো‌রে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় বা‌সের সঙ্গে মধুপুরগামী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালক ও হেলপার ঘটনাস্থ‌লেই নিহত হন।  


প‌রে গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যানে থাকা আরও দুইজন‌কে উদ্ধার ক‌রে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখানে তা‌দের মৃত‌্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়‌নি। দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হ‌য়ে‌ছে।  


No comments:

Post a Comment

Pages