সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ সদস্যের ৫ দিনের রিমান্ড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 18 November 2024

সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ সদস্যের ৫ দিনের রিমান্ড


সময় ডেস্ক :
গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় কনস্টেবল উজ্জ্বল সিনহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সোমবার দুপুরে গ্রেফতারকৃত উজ্জ্বল সিনহাকে আদালতে তোলা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন এ রিমান্ডের আদেশ দেন।


এর আগে, রোববার রাতে তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।


আদালত সূত্রে জানা যায়, তুরাব হত্যা মামলার অন্যতম আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহার ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেটে পুলিশ কমিশনার রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল ডিএমপিতে কর্মরত ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages