ভুয়া সাংবাদিকদের নামের তালিকাসহ ৭ দাবি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 22 October 2024

ভুয়া সাংবাদিকদের নামের তালিকাসহ ৭ দাবি


সময় ডেস্ক :
ভুয়া সাংবাদিকদের নামের তালিকাসহ ৬ দাবি জানানো হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের এক আলোচনা সভা এ দাবি জানানো হয়।


সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালেহ। এতে ৭০-৮০ জন উপস্থিত ছিলেন।


এ সময় সাংবাদিকদের কল্যাণে বেশকিছু দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো-


১. জাতীয় প্রেসক্লাবের যোগ্য সাংবাদিকদের সদস্য পদ দিতে হবে।


২. ভূয়া সাংবাদিকদের নামের তালিকা দিতে হবে।


৩. জাতীয় প্রেসক্লাবকে তার গঠনতন্ত্রের মধ্যে চলতে হবে।


৪. সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে।


৫. সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।


৬. মুক্ত সাংবাদিকতার অন্তরায় সব কালা কানুন প্রত্যাহার করতে হবে।


৭. বিগত সময় যেসব চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শওকত মাহবুব বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, জাতীয় সাংবাদিক ফোরামের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান,  প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট কবি মাহমুদ শফিক, সিনিয়র সাংবাদিক চন্দন সরকার, সিনিয়র সাংবাদিক শামসুল হক প্রমুখ।


No comments:

Post a Comment

Pages