সিলেটে হামাস প্রধানের গায়েবানা জানাজায় জনতার ঢল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 20 October 2024

সিলেটে হামাস প্রধানের গায়েবানা জানাজায় জনতার ঢল


সময় ডেস্ক :
সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় জনতার ঢল নামে।


রোববার (২০ অক্টোবর) বাদ আসর এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।


এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাইফুল ইসলাম ও মহানগর সেক্রেটারি শাহীন আহমদ।


নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ফিলিস্তিনে চলমান অবৈধ রাষ্ট্র ইসরাঈলের গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাত মুসলিম বিশ্বকে ব্যাতিত করেছে। ইয়াহইয়া সিনওয়ার তার সারাজীবন মানুষের স্বাধীনতা এবং মুক্তির জন্য সংগ্রাম করেছেন। 


মুসলিম বিশ্বের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, ওআইসি ও আরব লীগ মুখে কুলুপ এঁটে বসে আছে, জাতিসংঘ মানবতার বুলি আওড়ালেও বাস্তবে তারা সাম্রাজ্যবাদী শক্তিদের হাতের পুতুলে পরিনত হয়ে আছে। নেতৃবৃন্দ, ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতের মর্যাদা কামনায় আল্লাহর কাছে দোয়া করেন এবং মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।


গায়েবানা জানাজায় হাজারো তাওহীদি ছাত্র-জনতা উপস্থিত ছিলেন, গায়েবানা জানাজায় ইমামতি করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম।


No comments:

Post a Comment

Pages