সময় ডেস্ক : বাফুফে সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।
নির্বাচন হয়েছে শনিবার (২৬শে অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি।
নির্বাচন কমিশন থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচিত ঘোষণা করেন।
সালাউদ্দিনের আমলে এর আগে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহ-সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ।
২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহ-সভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে চার ভোটে হেরে যান তিনি।

No comments:
Post a Comment