
সময় ডেস্ক : বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সিলেটে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের ঢল নামে। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ ও সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিম।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামন থেকে শোভাযাত্রা শুরু। পরে কযেকটি সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়।
তার আগে শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা। সিলেট বিভাগের চার জেলা ও উপজেলা থেকে বাস-ট্রাক, পিকআপে করে আসতে দেখা যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এসময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার। এছাড়াও বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ সরকার পতনের আন্দোলনে নিহতের ছবিসম্বলিত ফ্যাস্টুন দেখা যায়। সে সময় স্লোগানে-স্লোগানে মুখর হয়ে ওঠে মহানগরীর রাজপথ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শুরু হয়ে রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।
No comments:
Post a Comment