সময় ডেস্ক : সিলেটে পেশাগত কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারী টেলিভিশন সময় টিভির সিলেটে কর্মরত রিপোর্টার অপু বনিক এবং ভিডিও জার্নালিস্ট নওশাদ আহমেদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন হামলার শিকার দুই সাংবাদিক অপু ও নওশাদ।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর চোহাট্টা পয়েন্টে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হন তারা। তখন সেখানে এইচএসসি পরীক্ষা স্থগিতের আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।
সময় টেলিভিশন সিলেটের রিপোর্টার অপু বনিক জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে চৌহাট্টা পয়েন্টে সংবাদ সংগ্রহ করতে গেলে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট নওশাদ ভাই ছাত্রদের হামলার শিকার হলাম। প্রচন্ড কিল-ঘুষি, লাথি মেরেছে ছাত্ররা। কোনোরকম জীবন বাঁচিয়ে সেখান থেকে সরে এসেছি।’
হামলার শিকার সাংবাদিক নওশাদ আহমেদ চৌধুরী বলেন, আমরা আমাদের পেশাগত কাজে চৌহাট্টা গিয়েছিলাম। সেখানে যেতেই মোটরসাইকেল ঘিরে দাঁড়ায় একদল ছেলে।মোটরসাইকেল ঘুরিয়ে চলে যেতে বলে। তৎক্ষণাৎ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।
তিনি আরো বলেন, রিপোর্টার অপু বনিককে বেশি কিল-ঘুষি মারে। এমনকি লাঠি দিয়েও মারে। আমাদের ক্যামেরা নিয়ে টানাটানি করে। আমি বাম হাঁটুতে প্রচন্ড আঘাত পাই।’

No comments:
Post a Comment