সাবেক প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 17 August 2024

সাবেক প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা


সময় ডেস্ক :
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীর ছিদ্দিকী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তানভীর ছিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি করেন।


শনিবার (১৭ আগস্ট) বিকেলে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, শিক্ষার্থী তানভীর ছিদ্দিক হত্যার ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।


জানা গেছে, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম রনি, চাঁন্দগাও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরার, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমর, কাউন্সিলর এসরারুলের সহযোগী মহিউদ্দীন ফরহাদ ও সিটি কলেজের ভিপি তাহসীনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages