সময় ডেস্ক : ১২৮ বছর পর অলিম্পিকে দেখা যাবে ক্রিকেটকে। ১৯০০ সালে অলিম্পিকে একবারই ক্রিকেট আয়োজিত হয়েছে। এরপর আর ক্রিকেট আয়োজিত হয়নি। তবে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক আসরে দেখা যেতে পারে ক্রিকেট।
শুক্রবার (১৩ অক্টোবর) অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নির্বাহী বোর্ড।
কমিটির সভাপতি থমাস বাখ জানান, ২০২৮ অলিম্পিকের আয়োজক দেশের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে টি-২০ ক্রিকেটসহ পাঁচটি নতুন খেলা অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি।
সোমবার আইওসি সভাতে ভোটাভুটি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ওইদিনই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে যেহেতু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই প্রস্তাবে সম্মতি দিয়েছে তাই ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।
১৯০০ সালে প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। কিন্তু পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেওয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিই খেলা হয়। সেটিই ফাইনাল। সে বার প্রতিটি দলে ১২ জন করে ক্রিকেটার ছিল। দু’দিন ধরে হয়েছিল সেই খেলা।

No comments:
Post a Comment