সময় ডেস্ক : চোরাই পথে বাংলাদেশে আসা ভারতীয় মালামাল আটকের পর সিলেটের জৈন্তাপুরে সিআইডি টিমের উপর ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে হাতকড়াসহ আটক আসামিকে ছিনিয়ে নিয়েছে চোরাকারবারিরা। হামলায় সিআইডির এক কর্মকর্তার হাত ভেঙ্গে যায়।
শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে সাড়ে ৪টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে এ ঘটনা ঘটে।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, ভোররাত ৪টার দিকে প্রথম অভিযানে একটি ডিআই পিকআপ তল্লাসী চালিয়ে ১৪টি বস্তায় ৭০ কেজি করে ৯৮০ বস্তা ভারতীয় চা পাতা জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। অভিযানকালে চা পাতার বৈধ কোন কাগজপত্র প্রদর্শন করতে না পারায় আজগর আলী (৩৫) নামে পিকআপ চালককে আটক করা হয়। তিনি উপজেলার হেমু দত্তপাড়া এলাকার হারিছ মিয়ার ছেলে।
জিজ্ঞাসাবাদে আটক আসামী স্বীকার করেন, চোরাকারবারিদের সহযোগীতায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চা পাতা দেশের অভ্যন্তরে আনেন। এসময় চা পাতাসহ নাম্বার প্লেটবিহীন হলুদ ও নীল রংয়ে ডিআই পিকআপটি জব্দ করা হয়।
এদিকে, সিআইডির পুলিশ সুপারের নির্দেশে ভোর সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সঙ্গীয় ফোর্স নিয়ে চৌকি বসিয়ে তল্লাসী চালান উপ পরিদর্শক দীপরাজ ধর প্রিন্স। এসময় সিলেট শহর অভিমূখী আরেকটি ডিআই ট্রাক থামিয়ে তল্লাসীকালে চালক চোরাই মালামাল বহনের কথা স্বীকার করে। চালক ধলাই মিয়াকে (১৯) হাতকড়া পরিয়ে গাড়ি তল্লাসীর চেষ্টাকালে কয়েকটি ডিআই পিকআপ ও একটি নোহা মাইক্রোবাসে ৮০/৯০ জনের মাদক চোরাকারবারি দলের সদস্য দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা হাতকড়াসহ চালক ধলাই মিয়াকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় সিআইডি পুলিশে ওই কর্মকর্তা আহত হন। হামলায় ওই পুলিশ কর্মকর্তার হাত ভেঙে যায়। ছিনিয়ে নেওয়া চালক ধলাই মিয়া জৈন্তাপুরের লামা শ্যামপুর এলাকার কাদীর পীরের ছেলে।
সিআইডি সিলেটের উপ পরিদর্শক রিপন দে জানান, পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদানসহ হত্যার উদ্দেশ্যে মারপিট করে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার অপরাধে এসআই দ্বীরাজ ধর প্রিন্স বাদি হয়ে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় চালক ধলাইসহ ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৮০/৮০ জনকে আসামি করা হয়েছে। হমলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারসহ হ্যান্ডকাপ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া ভারতীয় চোরাই চাপাতাসহ আটক চালক আজগরসহ ৮ জনের নামোল্লেখপূর্বক অজ্ঞতদের আসামি করে একই থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, সিআইডি সিলেট কর্তৃক গত ১ মাসে ৩টি চোরাই পণ্যের চালান ও ১ টি মাদকের চালান আটক করে মামলা দেওয়া হয়। সে কারণে মাদক চোরাচালানীরা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে সিআইডি পুলিশের অভিযান রোধকল্পে হামলা চালায়।


No comments:
Post a Comment