দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৫ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 23 October 2023

দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৫ জনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা :
দুদিক থেকে আসা দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হযেছেন শতাধিক মানুষ। চলছে উদ্ধার কাজ। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল এই তথ্য জানিয়েছে।


সোমবার (২৩ অক্টোবর) ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় ঘটে।


ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফাইটার রাসেল জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্ধুর গোধুলী ও ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা বিকেল ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। 



তিনি আরো বলেন, আহত ও নিহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কতজনকে উদ্ধার করা হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান।


এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারও উৎসুক জনতা ভিড় করেছে। উপস্থিত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের অভিযোগ, স্টেশন মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে।


রেলওয়ের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারোসিন্দুর ট্রেনের শেষের তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। 


অধিকাংশের ধারণা সিগনাল জনিত কারনে এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। 


রেলওয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে রেলের একটি সূত্র নিশ্চিত করেছে।





No comments:

Post a Comment

Pages