বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 27 March 2022

বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ


খেলাধুলা ডেস্ক :
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে শেষ হল বাংলাদেশের যাত্রা। প্রথমবারের মত ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ খেলতে গিয়ে এক জয় নিয়ে আসর শেষ করেছে বাঘিনীরা। যদিও পরাশক্তি দলগুলোর বিপক্ষে বাংলাদেশের লড়াকু মানসিকতা সবার প্রশংসা কুড়িয়েছে।


রোববার (২৭ মার্চ) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হিদার নাইটের দল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংলিশরা ২৩৪ রান সংগ্রহ করে।


এ ম্যাচে দলের পক্ষে অর্ধশতক হাঁকান সোফিয়া ডাঙ্কলি। ৭২ বলের মোকাবেলায় ৬৭ রান করেন তিনি। এছাড়া ন্যাট স্কাইভার ৪০, ট্যামি বিউমন্ট ৩৩ ও অ্যামি জোন্স ৩১ রান করেন। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন শিকার করেন দুটি উইকেট।


জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৪৮ ওভারে অলআউট হওয়ার আগে ১৩৪ রান জড়ো করতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল। এছাড়া শামিমা সুলতানা ২৩, শারমিন আখতার ২৩ ও অধিনায়ক জ্যোতি ২২ রান করেন।


১০০ রানে জয়ী ইংলিশদের পক্ষে সোফি একলেস্টোন ও চার্লি ডিন তিনটি করে উইকেট শিকার করেন। এই জয়ে সেমিফাইনালে পৌঁছেছে দলটি।


সংক্ষিপ্ত স্কোর


টস: ইংল্যান্ড


ইংল্যান্ড: ২৩৪/৬ (৫০ ওভার)

সোফিয়া ৬৭, স্কাইভার ৪০

সালমা ৪৬/২, ফাহিমা ২৪/১


বাংলাদেশ: ১৩৪/১০ (৪৮ ওভার)

লতা ৩০, শারমিন ২৩, শামিমা ২৩

একলেস্টোন ১৫/৩, ডিন ৩১/৩


ফল: ইংল্যান্ড ১০০ রানে জয়ী।


No comments:

Post a Comment

Pages