সময় ডেস্ক : সিলেটের জালালাবাদ থানা এলাকায় অটোরিকশায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে চালক বুদু মিয়া ওরফে মকু মিয়াকে (৩৪) আটক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
মকু শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের মোকাম বাড়ির ফজলু মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, অভিযোগকারী মেয়ের বাড়ি ছাতকের দোয়ারাবাজার এলাকায়।
সিলেট থেকে সে রাতে ভাইয়ের সাথে বাড়ি যাচ্ছিলো। জালালাবাদ থানার জাঙ্গাইল সিএনজি পাম্পের কাছে আসার পর চালক কৌশলে তার ভাইকে নামিয়ে বোনকে নিয়ে চলে যায়।
খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে চালক ও অটোরিকশা আটক করা হয়েছে। তরুণীর ভাই বাদী হয়ে মামলা করেন। সে মামলায় অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment