মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 17 November 2021

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেফতার


সময় ডেস্ক :
দীর্ঘ এক বছর ধরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে (১৩) ধর্ষণ ও তার ভিডিও ধারণ করার অভিযোগে মাদ্রাসার এক অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণকৃত ভিডিও ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও মেরে ফেলার ভয় দেখিয়ে  ধর্ষণ করে আসছিল অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক।


বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা এ তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃতের নাম হাদিউজ্জামান (৩৮)। তিনি যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর সর্দারপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে এবং গাজীপুরের কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকার দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ (প্রিন্সিপাল)।  


পুলিশের ওই কর্মকর্তা মামলার বরাত দিয়ে জানান, গাজীপুরের বাগবাড়ি এলাকার দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাদিউজ্জামান প্রায় বছর খানেক আগে ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন। ধর্ষণের দৃশ্য কৌশলে ভিডিও করেন তিনি।


এরপর ওই ভিডিও ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও মেরে ফেলার ভয় দেখিয়ে শিক্ষার্থীটিকে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছিল ওই শিক্ষক। মানসিকভাবে ভেঙ্গে পড়ে ধর্ষণের শিকার ছাত্রীটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার পরিবারকে ঘটনাটি জানায়।  

ঘটনাটি জানতে পেরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে হাদিউজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


পুলিশ অভিযুক্ত শিক্ষককে রাতেই গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে ধর্ষণের শিকার ওই ছাত্রীর নগ্ন ভিডিওসহ তার একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক হাদিউজ্জামানের দুই স্ত্রী ও সন্তান রয়েছে।   


সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

No comments:

Post a Comment

Pages