মুদির দোকানে শিশু ধর্ষণ, যুবক কারাগারে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 16 November 2021

মুদির দোকানে শিশু ধর্ষণ, যুবক কারাগারে


সময় ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাট থানার হাজিরাই গ্রামে ৭ বছরের এক শিশুকন্যাকে মুদির দোকানের ভেতরে ধর্ষণের অভিযোগে পুলিশ সোমবার রাতে শরীফ মিয়াকে (১৯) গ্রেফতার করে। গ্রেফতারকৃত শরীফ হাজরাই গ্রামের তজ্জমুল আলীর ছেলে। 


মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার আগে ধর্ষণের ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শরীফ মিয়াকে একমাত্র আসামী করে ধর্ষণের মামলা করেন গোয়াইনঘাট থানায়। 


পুলিশ জানায়, সোমবার সকাল ৮টায় শরীফের মুদির দোকানে চকলেট কিনতে যায় শিশুটি। দোকানের আশপাশে কেউ না থাকার সুযোগে শিশুটিকে দোকানের পেছনে ধরে নিয়ে ধর্ষণ করে। 


শিশুটি কান্নাকাটি করলে ঘটনাটি কাউকে না বলার ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় ঘরে গিয়ে শিশুটি কান্নকাটি করতে করতে পরিবারের সবাইকে এ ঘটনাটি জানায়। 


ঘটনাটি জানাজানি হলে দোকান বন্ধ করে শরিফ পালিয়ে যায়। শিশুটিকে পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ওসিসতে পাঠায়। 


ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল দেব। তিনি জানান, ধর্ষণের ঘটনায় শরীফ মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।


No comments:

Post a Comment

Pages