উচ্চ আদালতের নির্দেশে ব্যাটারিচালিত বাহন চলাচলে নিষেধাজ্ঞা, অ্যাকশন ৮ নভেম্বর থেকে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 1 November 2021

উচ্চ আদালতের নির্দেশে ব্যাটারিচালিত বাহন চলাচলে নিষেধাজ্ঞা, অ্যাকশন ৮ নভেম্বর থেকে


সময় ডেস্ক :
উচ্চ আদালতের নির্দেশে সিলেটে বন্ধ হচ্ছে সবধরণের ব্যাটারিচালিত অবৈধ যানবাহন। পূর্বে একাধিকবার ট্রাফিক পুলিশ ও সিসিক অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধে কোন কাজ হয়নি। 

প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষিদ্ধ এসব যান চলাচল বন্ধ করার কথা বলা হলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেয়া হয়নি না। বরং দিন দিন এসব যানের সংখ্যা বাড়ছেই। বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি। 

সড়কে চলাচলকারী এসব বাহনের জন্য পরিবহন সেক্টরের দেখা দেয় বিশৃঙ্খলাতা। প্রায় ৮ বছর ধরে নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক, টমটম, রিকশায় সয়লাব সিলেট। বিদ্যুতের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশের পেটে যাচ্ছে প্রতিমাসে লাখ লাখ টাকা।


সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধে ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক। 


সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান।

 

তিনি জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে সিলেট মহানগরী এলাকায় কোন প্রকার ব্যাটারি চালিত যানবাহন আর চলতে দেয়া হবেনা। আগামী ৮ নভেম্বর থেকে আদালতের নির্দেশে কঠোরভাবে অভিযান শুরু করবে সিসিক। যদি কেউ সিসিকের এই নির্দেশনা না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment

Pages