সময় ডেস্ক : রংপুরের হারাগাছে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের প্রতিবাদে থানা ঘেরাও করেছেন স্থানীয় লোকজন।
হারাগাছের বাছিবানিয়া এলাকায় সোমবার (১ লা নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৫৫)।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হারাগাছের বছি বানিয়া এলাকা থেকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাজুল ইসলামকে গাঁজাসহ আটকের দাবি করে পুলিশ। এ সময় তিনি ভয়ে জ্ঞান হারান। পুলিশ তখন তাকে মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাজুলের।
তারা আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়লে ৫ সাংবাদিকসহ কমপক্ষে ৪০ জন আহত হন।
এ ঘটনায় বিক্ষোব্ধ জনতা প্রথমে রংপুর-হারাগাছ সড়ক অবরোধ করে। পরে হারাগাছ থানা ঘেরাও করে। পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরা তার পর রংপুর-হারাগাছ সড়কের হক বাজার এলাকায় অবস্থান নেয়।
হারাগাছ থানার ওসি শওকত জানান, তারা পরিস্থিতি নিযন্ত্রণে আনার চেষ্টা করছেন।
No comments:
Post a Comment