সময় ডেস্ক : বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন। এছাড়াও ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত পথচারি রুমা আক্তার (৩৮)।
সোমবার (১ নভেম্বর) দুপুরের মুন্সীগঞ্জে শহরের উপকন্ঠ ৬ষ্ঠ চীনমৈত্রিক সেতু (মুক্তারপুর ব্রিজের) ঢালে এই দূর্ঘটনা ঘটে। এই সময় ট্রাক চাপায় বেশ কয়েকটি সিএনজি ও ব্যাটারিত চালিত অটোরিকশাসহ ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মালবাহী ট্রাক ব্রেক ফেইল করে ব্রিজের উপর থেকে দ্রুতগতিতে ঢালু দিয়ে নিচের দিকে নেমে আসে। এই সময় কয়েকটি সিএনজি ও ব্যাটারিত চালিত অটোরিকশার উপর উঠে যায় ঘাতক ট্রাকটি। এসময় পথচারি ও সিএনজি-অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে রুমা আক্তার নামের এক নারী নিহত হয়েছে। এছাড়াও ২০ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রুমা আক্তার ঢাকার মিরপুরে হালিম মিয়ার স্ত্রী।
মুন্সিগন্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মালবাহী ট্রাকটি ব্রেক ফেইল করে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে অবস্থান করা বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারী নিহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment