অজ্ঞাত ব্যাধিতে কঙ্গোয় নিহত ১৬৫ শিশু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 25 October 2021

অজ্ঞাত ব্যাধিতে কঙ্গোয় নিহত ১৬৫ শিশু


সু-স্বাস্থ্য ডেস্ক :
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় ছড়িয়ে পড়া এক অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে  অন্তত ১৬৫ শিশুর মৃত্যু হয়েছে।


স্থানীয় সংবাদমাধ্যম অ্যাকচুয়ালাইট কর্মকর্তাদের বরাতে গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ খবর দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে।


খবরে বলা হয়, গত আগস্টে রোগটি প্রথম কুইলু প্রদেশের গুঙ্গু শহরে আবির্ভূত হয়। পাঁচ বছর বয়সী শিশুরা আক্রান্ত হতে শুরু করে ওই রোগে। আঞ্চলিক স্বাস্থ্য প্রধান জিন-পিয়েরে বাসাক’র বরাতে আরও বলা হয়, আক্রান্ত শিশুদের মধ্যে ম্যালেরিয়ার মতো লক্ষণ দেখা গেছে।


বাসাক আরও বলেন, ম্যালেরিয়ার মতো লক্ষণ প্রকাশ পায় বলে অনেক ক্ষেত্রে এটিকে ম্যালেরিয়া বলে মনে হতে পারে। তবে শিশুদের মধ্যে রক্তশূন্যতা দেখা গেছে যার কারণ কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না।


মুকেদি গ্রামীণ কমিউনিটির প্রধান আলানি জাম্বা গণমাধ্যমকে জানান যে, লোজো মুনেনে এবং কিনজাম্বার গ্রামগুলোতে এই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ৪-৫ জন করে শিশু মারা যাচ্ছে।


কুইলো প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগের আস কারণ ও উৎস কি, তা এখনও শনাক্ত করা যায়নি। খুব শিগগিরই এই রোগের বিষয়ে গবেষণা শুরু হবে। তবে সেখানে এখনও পর্যন্ত সেভাবে এই রোগের কোনোরকম প্রতিরোধ ব্যবস্থাও গড়ে ওঠেনি।


প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় কঙ্গো থেকে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে। সে সময় এ রোগে সহস্রাধিক মানুষ আক্রান্ত হন, বহু প্রাণহানীও ঘটে।


No comments:

Post a Comment

Pages