সময় ডেস্ক : মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে এক দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ফরিদপুরের বোয়ালমারীতে একটি মাংসের দোকাননিকে এ জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় দুই মণ মরা গরুর মাংস । এ ঘটনায় অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।
মঙ্গলবার সকালে স্থানীয় অডিটোরিয়াম সংলগ্ন কাঁচাবাজারের ঐ দোকানে অভিযানের সময় অভিযুক্ত মাংস ব্যবসায়ী মো. সালাউদ্দিন শেখ কৌশলে পালিয়ে যান।
জানা গেছে, বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের শেখ জয়নাল আবেদীনের ছেলে সালাউদ্দিন শেখ একজন মাংস ব্যবসায়ী। তিনি মঙ্গলবার সকাল ৯টার দিকে অজ্ঞাত স্থান থেকে একটি মরা গরু জবাই করে অডিটোরিয়াম সংলগ্ন তার দোকানে তোলেন। মাংস দুর্গন্ধযুক্ত ও বিকৃত হওয়ায় তা দেখে ক্রেতাদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা ফরিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মাংস যাচাই-বাচাই করে মাংস ব্যবসায়ী সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি কৌশলে দোকান ফেলে পালিয়ে যান।
মঙ্গলবার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক। সব মাংস জব্দ করে অভিযুক্ত মাংস ব্যবসায়ী সালাহউদ্দিন শেখকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment