এক নারী কেটে দিলো ৩২তলা ভবনে ঝুলে দুই শ্রমিকের রশি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 28 October 2021

এক নারী কেটে দিলো ৩২তলা ভবনে ঝুলে দুই শ্রমিকের রশি


বহির্বিশ্ব ডেস্ক :
দুই শ্রমিক ৩২তলা একটি ভবনের বাইরে দেয়ালের কাজ করছিলেন। সে সময় শ্রমিকের ঝুলে থাকার রশি কেটে দেয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও। অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।


জানা যায়, থাইল্যান্ডে বহুতল ভবনে দুই নির্মাণ শ্রমিক দড়িতে ঝুলে কাজ করছিলেন। এ সময় তাদের বিরুদ্ধে চটে যান এক ফ্ল্যাটের বাসিন্দা। অনুমতি না নিয়ে শ্রমিকদের কাজ করার অভিযোগ তুলে ঝুলে থাকার সাপোর্টিং রশি কেটে দেন ওই নারী। 


পরে ২৬তলায় বসবাসকারী এক বাসিন্দা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। এরপর তারা প্রাণে বেঁচে যান।


No comments:

Post a Comment

Pages