ভয় দেখানোর উদ্দেশ্যে রাহাতকে স্ট্যাপিং করি : সাদি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 28 October 2021

ভয় দেখানোর উদ্দেশ্যে রাহাতকে স্ট্যাপিং করি : সাদি


সময় ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে আরিফুল ইসলাম রাহাতকে চাকু দেখিয়ে স্ট্যাপিং করে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্য ছিলো, হত্যা নয়- এমন স্বীকারোক্তি দিয়েছে ঘাতক সাদি


বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার হাজীপুর এলাকার একটি ডোবা থেকে (সাড়ে ৭ ইঞ্চি লম্বা) চাকুটি উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সিলেট নগরীর মীরাবাজারে সিলেট মেট্রো ও জেলা সিআইডি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।


প্রেস ব্রিফিংয়ে সুজ্ঞান চাকমা বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সাদি বলেছে মূলত রাহাতকে হত্যার উদ্দেশ্য তাদের ছিলো না। রাহাতকে চাকু দেখিয়ে স্ট্যাপিং করে ভয়ভীতি দেখানো-ই উদ্দেশ্য ছিলো। সেজন্য আগে থেকে তিনজন (সাদী, তানভীর, অলিদ) তাৎক্ষণিক পরিকল্পনা করে। 


ঘটনার পর তিনজন পালিয়ে গিয়ে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের হাজীপুর-জালালপুরে একটি দোকানে চা খায়। সে সময় এক সাংবাদিক সাদিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন রাহাতকে না কি তুমি হত্যা করেছ? তখন তারা জানতে পারে রাহাত মারা গেছে।

 

সুজ্ঞান চাকমা আরো বলেন, যখন জানতে পারে রাহাত মারা গেছে তখন সাদির মোবাইলের বিকাশে ১ হাজার ২০ টাকা ছিলো। সেখান থেকে ১ হাজার টাকা ক্যাশ আউট করে সিলাম হাজীপুর-জালালপুর হয়ে মোটরসাইকেল দিয়ে শেরপুর যায়। 


পরে শেরপুর থেকে আল-মোবারকা পরিবহনের একটি বাস দিয়ে ঢাকায় যায়। সেখানে ঢাকাস্থ মিরপুরে তার এক আত্মীয়ের বাসা উঠে। পরে সেখান থেকে ওই আত্মীয়ের আরেক আত্মীয়ের বাড়ি কুষ্টিয়ায় জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ফিলিপনগর ইউনিয়নে যায়। পাশেই ছিলো ভারতীয় সীমান্ত, মাঝখানে একটি নদী। 


সীমানা পেরিয়ে ভারতে পালানোর সব পরিকল্পনা সেরে নিয়েছিলেন সাদি। কিন্তু তার সকল পরিকল্পনা ভেস্তে যায়। মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সামসুদ্দোহা সাদিকে। এ ঘটনায় তানভীর ও সানি আত্মগোপনে রয়েছে।


No comments:

Post a Comment

Pages