ধূলিসাৎ বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 29 October 2021

ধূলিসাৎ বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন


খেলাধুলা ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের টার্গেট তাড়ায় ৩ রানে হেরে যাওয়ায় ধূলিসাৎ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন।


বহুল কাঙ্ক্ষিত একটি জয়ের দ্বারপ্রান্তে এসেও জয়বঞ্চিত থাকতে হলো টাইগারদের। সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। উইন্ডিজের দেওয়া ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানে থামে টাইগারদের ইনিংস। 


শুক্রবার (২৯ অক্টোবর) আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। সাকিব আল হাসানের পর সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবার ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ৪.৩ ওভারে দলীয় ২১ রানে আন্দ্রে রাসেলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ অলরাউন্ডার।


সাকিব আউট হওয়ার মাত্র ৮ রানের ব্যবধানে জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন অন্য ওপেনার মোহাম্মদ নাঈম। তার বিদায়ে ২৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।


২৯ রানে সাকিব-নাঈম আউট হওয়ার পর দলের হাল ধরেন লিটন-সৌম। তৃতীয় উইকেটে তাড়া ৩১ রানের জুটি গড়েন। 


আগের বলে বাউন্ডারি হাঁকানোর পর ঠিক পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ে ১০.৪ ওভারে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে দুটি চারের সাহায্যে ১৭ রান করেন সৌম্য।  


দলীয় ৯০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন মুশফিকুর রহিম। তার বিদায়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে পথ দেখান লিটন দাস। তার ৪৩ বলের ৪৪ রানের ইনিংসের পরও ৩ রানে হেরে যায় বাংলাদেশ।


No comments:

Post a Comment

Pages