ফেসবুকের লন্ডন অফিসে শাবির দুই শিক্ষার্থীর নিয়োগ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 28 October 2021

ফেসবুকের লন্ডন অফিসে শাবির দুই শিক্ষার্থীর নিয়োগ


তথ্যপ্রযুক্তি ডেস্ক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এর দুই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। 


মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম. নাজিম উদ্দিন নামে এই দুই শিক্ষার্থী শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র। 


বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুই শিক্ষার্থী নিজেই গণমাধ্যমকে ফেসবুকে চাকরী পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মওদুদ আহমেদ শাহরিয়ার বলেন, ফেইসবুকের ইউরোপের প্রধান অফিস লন্ডন থেকে গতকাল নিয়োগপত্র পাঠিয়েছে। তারা জানতে চেয়েছে, লন্ডন ছাড় ইউরোপের অন্য কোন অফিস জয়েন করতে চাই কী না। আমি লন্ডন অফিসে থাকার কথাই বলেছি। 


তিনি বলেন, মোট তিনটা ধাপে আমার ভাইবা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তিন নম্বর ধাপে ৪টা ভাইবা ছিল। প্রতিটি ভাইবার জন্য সময় দিয়েছে ৪৫ মিনিট করে। শাবিপ্রবিতে পড়াকালীন প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এই প্রতিযোগিতাগুলোর অভিজ্ঞতা ফেসবুকের ভাইবায় খুব কাজে দিয়েছে। 


তিনি আরো বলেন, ফেসবুকের মতো জনপ্রিয় একটা সাইটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যারা ফেসবুক, গুগলে চাকরী করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছে না। এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করবো যাতে তারা সঠিক গাইডলাইন পায়।


অপর শিক্ষার্থী এম. নাজিম উদ্দীন বলেন, ২০১৪ সালে যখন পোগ্রামিং শুরু করি তখন থেকেই স্বপ্ন ছিলো পৃথিবীর টপক্লাস ইঞ্জিয়ারদের সাথে টেক জায়ান্টে জব করার। ভার্সিটি শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য। 


তিনি বলেন, প্রথম কয়েকবার এপ্লাই করে ব্যার্থ হই। কিন্তু সবসময়ই নিজের উপর বিশ্বাস ছিলো। কখনোই মনোবল হারাই নি। অবশেষে এই বছর জুন মাসে ফেসবুক এবং গুগল থেকে যোগাযোগ করে ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রায় দুই মাসব্যাপী ৬টা করে ইন্টারভিউ নেয় গুগল এবং ফেসবুক। 


সবগুলো ইন্টারভিউ ভালো হওয়ার পর দুই কোম্পানি থেকেই অফার করে। সবকিছু বিবেচনায় আমি ফেসবুকের লন্ডন অফিসের অফার গ্রহণ করি। কোনো জটিলতা না থাকলে আগামী ফেব্রুয়ারিতে জয়েনিং করবো।

No comments:

Post a Comment

Pages