সময় ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় দাঁড়ানো ট্রাকের কেবিনের মধ্যে থেকে বেলাল হোসেন নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলাল পেশায় ট্রাকচালক।
শনিবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা শুভলি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানায়, গত তিনদিন ধরে আরএফ এল কোম্পানির স্টিলের পাইপবোঝাই ট্রাকটি (নরসিংদী উ ১১-০০১৭) শালফা শুভলি গ্রামের দবির ট্রেডাসের সামনে দাঁড়ানো ছিল। শনিবার বিকেলে ট্রাকের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। পরে ট্রাকের কেবিনের ভেতরে গলিত একটি লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
ওসি মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে। মৃতের নাম ছাড়া সম্পূর্ণ পরিচয় জানা যায়নি।
No comments:
Post a Comment