বরইকান্দি থেকে ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 7 October 2021

বরইকান্দি থেকে ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেফতার


প্রেস-বিজ্ঞপ্তি :
সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি থেকে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃত অঞ্জনা বেগম (৩০) এর কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (০৭ অক্টোবর) নারী ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার।


বুধবার রাত সোয়া ৯টার দিকে স্থানীয় বরইকান্দি ১নং রোডের কাজিরখলার বসতঘর থেকে অঞ্জনাকে আটক করা হয়।


পুলিশ জানায়, স্থানীয় জামাল উদ্দিনের ভাড়াটিয়া অঞ্জনা বেগম ঘরের ভিতর থেকে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে এসআই স্নেহাশীষ পৈত্যের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৫২৯০ টাকা জব্দ করা হয়।


আটক মাদক ব্যবসায়ী দক্ষিণ ভার্থখলা এলাকার মো. শাহ আলমের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ মামলা দায়ের করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages