ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ কয়েকটি স্থানে ভূকম্পন অনুভূত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 7 October 2021

ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ কয়েকটি স্থানে ভূকম্পন অনুভূত


সময় ডেস্ক :
বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। 


শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।


ঢাকা, চট্টগ্রাম, সিলেট বাগেরহাটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। 


ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন।  


৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মানদালায় থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে। 


ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

 

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি।


No comments:

Post a Comment

Pages