নগ্ন হয়ে বিমানবালাদের কেনো এমন প্রতিবাদ? - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 23 October 2021

নগ্ন হয়ে বিমানবালাদের কেনো এমন প্রতিবাদ?


বহির্বিশ্ব ডেস্ক :
অনেককে চাকরিচুত্য করায় ও সাবেক কর্মীদের বেতনভাতা পরিশোধ না করায় নিজেদের পোশাক খুলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইতালির নিউ ন্যাশন এয়ারলাইন্সের বিমানবালারা।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শুক্রবার রাজধানী রোমে ২০০০ বছরের ইতিহাস ধারণ করা চত্বর মাইকেলএঞ্জেলো ক্যাম্পিডোগ্লিওতে হাজির হন বিমানটির ৫০ জন নারী কর্মী। শুরুতে তারা সেখানে আলিতালিয়া ইউনিফর্ম পড়ে উপস্থিত হন। এরপর সবাই তাদের কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ করেন এবং বলেন ‘আমরা আলিতালিয়া’।


বিক্ষোভকারীর শুধু চাকরি হারানোর প্রতিবাদ জানাতে আসেনি, একই সঙ্গে যেসব চুক্তির মাধ্যমে যাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে সেই চুক্তির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়।


বিক্ষোভকারীদের মধ্যে একজন বিমানবালা সিএনএন’কে বলেন, আমাদের বেতন কর্তনের পাশপাশি পদোন্নতিও হারিয়েছি। এছাড়া আমাদেরকে আমাদের কাজ সম্পর্কে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয় না।


আইটিএ এয়ারলাইন্সের প্রেসিডেন্ট কর্মীদের এ বিক্ষোভের ঘটনাকে জাতীয় লজ্জা বলে মন্তব্য করেছেন।


তিনি আরও বলেন, বিমানের কর্মীরা নতুন নিয়ম মেনেই কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু এখন এর বিরোধীতা করা সম্পূর্ণ বাড়াবাড়ি। 


উল্লেখ্য, আইটিএ বিমান সংস্থা ইতালি সরকারের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।


No comments:

Post a Comment

Pages