সিলেট জেলা আ'লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 18 October 2021

সিলেট জেলা আ'লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত


সময় ডেস্ক :
হাজার বছরের শ্রেষ্ঠ ভাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করছে সিলেট জেলা আওয়ামী লীগ। 

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সোমবার (১৮ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণের আয়োজন করা হয়। 

মিলাদ শেষে দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান। 

নেতৃবৃন্দ বলেন, ঘাতকদের বুলেটের আঘাতে শেখ রাসেলের অকাল মৃত্যু না হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী হিসেবে জাতি আজ শেখ রাসেলের বলিষ্ঠ নেতৃত্ব পেত। তারা ৭৫ এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার।

আরও ছিলেন, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিছবাহ, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, মো. আব্দুল বারী, মো. জাকির হোসেন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর রশীদ প্রমুখ।


No comments:

Post a Comment

Pages