দক্ষিণ সুরমায় সিএনজিসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 18 October 2021

দক্ষিণ সুরমায় সিএনজিসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার


প্রেস-বিজ্ঞপ্তি :
সিলেটের দক্ষিণ সুরমায় ছিনতাই করার প্রস্তুতিকালে ৪ ছিনতাইকারীকে সিএনজিসহ গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১৮ অক্টোবর) মধ্যরাতে চন্ডিপুল পয়েন্ট থেকে ছিনতাইকারীদের আটক করা হয়।

 

আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া (চৌধুরীবাড়ী) গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে মো. শহিদ নুর (৩৩), নোয়াখালী জেলার সুনাইমুড়ি থানার বাগাদিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমদ সুহেল (৩২), সিলেটের শাহপরাণ থানার পীরেরবাজার (টিকরপট্টি) গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে আজিজ আহমদ আজিম (৫৩) ও মোগলাবাজার থানার দক্ষিণ করিমপুর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে আব্দুল মতিন কামরান (৪৩)।


সে সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও চাকু জব্দ করে পুলিশ।


পুলিশ জানায়, রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টের ডাচ-বাংলা ব্যাংক লি. এর এটিএম বুথের সামনে ৪ ছিনতাইকারী একটি অটোরিকশাযোগে ধারালো চাকু নিয়ে পথচারীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছে- এমন সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে থানা নেয়।


দক্ষিণ সুরমা থানার এসআই স্নেহাশীষ পৈত্যের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মাজহারুল ইসলাম, এএসআই মো. মোখলেছুর রহমান, আপন মিয়া, শেখ সাদী ও সফিকুল ইসলাম।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মঙ্গলবার (১৮ অক্টোবর) মামলা (নং-১৫) দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।


ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার।


 


No comments:

Post a Comment

Pages