সময় ডেস্ক : কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।
সোমবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন ও মহানগর শাখার সভাপতি কিশওয়ার জাহান সৌরভ এবং জেলা সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর সাধারণ সম্পাদক নাইম আহমদসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী মন্দির ও সনাতন ধর্মাবলম্বিদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও রংপুরে যে নিন্দনীয় ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকারের সুনাম নষ্ট করতে বিরোধীরা এ ধরনের ঘটনার জন্ম দিচ্ছে। সবাইকে দল-মত নির্বিশেষে সহিংসতা রুখতে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।
No comments:
Post a Comment