২০ কোটি টাকা মূল্যের বিপদজনক ড্রাগসসহ গ্রেফতার ২ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 16 October 2021

২০ কোটি টাকা মূল্যের বিপদজনক ড্রাগসসহ গ্রেফতার ২


সময় ডেস্ক :
বিপদজনক ড্রাগস ক্রিস্টাল মেথ বা আইসের একটি বড় চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।


শনিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এটিই জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা।


তিনি আরো বলেন, এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।


No comments:

Post a Comment

Pages